জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- পৌর এলাকার মালিবাগ মোড়ের মীর্জা বদরুল ইসলামের ছেলে তারেক (৩৩) ও সীমারপাড়ার খোকা ঢাকাইয়ার ছেলে আউয়াল (২৫)।
গোপন সংবাদের ভিত্তিতে মালীবাগ মোড়ের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১০০ পিস ইয়াবা ও পাঁচ গ্রাম হেরোইনসহ তারেককে আটক করা হয়। পরে সীমারপাড়ায় আউয়ালের বাড়িতে অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইন পাওয়ায় তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় বকশীগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
