ডোমারে পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৪:৫৬
নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরে ডুবে জাহিনুল ইসলাম (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলায় হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সামছুল হকের ছেলে।
 
পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিন শারিরিক প্রতিবন্ধি জাহানুল বাড়ির পাশ্বে পুকুর গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এলাকাবাসী অনেক খোঁজাখুজির পর তাকে মৃত অবসস্থায় উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।
 
হরিনচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।