নেত্রকোনায় চালকলে বয়লার বিস্ফোরণ, ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৮:৩৫

নেত্রকোনা পৌর এলাকার নগড়াস্থ বিনোদবিহারী দাসের চাতালে (চাল কল) বয়লার  বিস্ফোরনে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ শ্রমিক আহত হয়েছে। নিহত শ্রমিকরা হলেন আমীরুল (৩০) এবং নরোত্তম (৪৮)। আমীরুলের বাড়ি নেত্রকোনা সদরের রুহি প্রতাপপুর গ্রামে এবং নরোত্তমের বাড়ি খালিয়াজুরী উপজেলার ইছাপুর গ্রামে।

 
আহত  জামাল উদ্দিন (২৩)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার বেলা আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, ধানের বয়লারে হঠাৎ বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। বয়লারের ইট আশেপাশের বাসভবনে ছিটকে গিয়ে পড়ে। বয়লারের বিষ্ফোরনের শব্দে লোকজন ভয়ে আতংকে ছুটাছুটি করতে থাকে। বয়লারের আগুন আশেপাশে ছিটকে পড়ে। এ সময় বয়লারে কর্মরত ৭ শ্রমিক আহত হয়।
 
আহতদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠালে সেখানে ২ জনের মৃত্যু হয়।
ঘটনার পর  দমকলবাহিনী এসে আগুন নেভায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/এএন