মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের শীবচরের কাওড়াকান্দি, শরীয়তপুরের মাঝিকান্দি ও চরজানাজাত—এই তিন নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে রবিবার বিকাল সোয়া চারটা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এর আগে আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একই কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। বেলা ১১টার দিকে আবহাওয়ার উন্নতি হলে নৌপরিবহন চলাচল শুরু হয়।
ইত্তেফাক/কেকে
