পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১০:১০
পাকিস্তানের করাচিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩৫ জন। রবিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের সিন্ধ প্রদেশে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ জানায়, বাসটি শাহাদাতকতে যাচ্ছিলো বাসটি। এসময় তাথা জেলায় ট্রাকটির সঙ্গে সঘর্ষ হয়। বাসটি পাথর বোঝাই করা ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
 
সিনিয়র পুলিশ সুপার ফিদা হোসেন মাস্তোই বলেন, যাত্রীবাহী বাসটি পাথরভর্তি একটি ট্রাককে ওভারটেক করার সময় সংঘর্ষের সৃষ্টি হয়। ফলে ৯ জনের প্রাণহানি ঘটে এবং ৩৫ জন আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
 
সিন্ধু প্রদেশে পৃথক একটি দুর্ঘটনায় একটি পিকআপ ট্রাক পিছন থেকে একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন আরোহী মারা যান। গত শনিবার এই দুর্ঘটনা ঘটে। টাইমস অফ ইন্ডিয়া