নীলফামারীতে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৩:৫০
 
নীলফামারীর সদর উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর আবু হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। আবু হেলাল চান্দেরহাট ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ।
 
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আকতার জানিয়েছেন, বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও পাঁচজন নিহতের মামলায় হেলালকে গ্রেফতার করা হয়েছে।
 
উল্লেখ্য যে, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদর উপজেলার পলাশবাড়ী, লক্ষ্মীচাপ ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সংসদ সদস্য সদস্য আসাদুজ্জামান নূর ও তার সঙ্গীরা রামগঞ্জহাট হয়ে জেলা সদরে ফেরার সময় রামগঞ্জহাটের কাছে হামলার কবলে পড়েন। এ সময় কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগকর্মীসহ অন্তত পাঁচ জন নিহত হন এবং পুলিশসহ শতাধিক দলীয় নেতাকর্মী আহত হন। এ ঘটনায় নীলফামারী সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/এএসএস