বিরামপুরে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৪:০৪
 
দিনাজপুরের বিরামপুরে উপজেলার সীমান্তবর্তী কাটলা বাজার থেকে দুই মাদক ব্যবসায়ীকে ছয়মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার তাদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
 
তারা হলেন- হাবিবুর রহমান হিরা (২৫) ও হরিহরপুর গ্রামের মোস্তফাকে (৩৫)
 
জানা গেছে, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন দফতরের পরিদর্শক গোলাম রব্বানীর নেতৃত্বে রবিবার বিকালে কাটলা বাজারে অভিযান চালানো হয়। এসময় ৮০০ গ্রাম গাঁজাসহ কাটলা বাজারের হিরা ও মোস্তফাকে আটক করেন। সন্ধ্যায় আটককৃতদের বিরামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম, মনিরুজ্জামানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত উভয়কে ছয়মাস করে কারাদন্ডের আদেশ দিয়ে থানায় সোপর্দ করেন। থানা পুলিশ সোমবার তাদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
 
ইত্তেফাক/এএসএস