সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩১

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৫:১৯
 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে নারী জামায়াতের এক রোকনসহ ৩১ জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটক নারী রোকনের নাম মোসলেমা খাতুন (৪৩), তিনি সদর উপজেলা রায়পুর গ্রামের মাওলানা মোত্তসিম বিল্লাহর স্ত্রী। 
 
রবিবার রাতে রায়পুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ নারী রোকন মোসলেমা, তার স্বামী মোত্তাসিম বিল্লাহ (৫৩) ও একই গ্রামের সাইফুল্লাহর স্ত্রী আয়েশা খাতুনকে (৪৫) আটক করেন।
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন, কলারোয়া থানা থেকে ৩ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা একজন, শ্যামনগর থানা একজন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়। এর মধ্যে জামায়াত-শিবিরের ৫ জন নেতাকর্মী রয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে