সেনবাগে কিশোরীর লাশ উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৬:৫১

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রাম থেকে সোমবার দুপুরে পান্না আক্তার (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 
জানা গেছে পান্না ওই গ্রামের আবদুল ওহাবের মেয়ে। পরিবারের ওপর অভিমান করে পান্না আক্তার আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন পুলিশের কাছে দাবি করেছে।
 
ইত্তেফাককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি তদন্ত অজিত মিত্র।
 
ইত্তেফাক/এএন