আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাজারে পূর্বশত্রুতার জের ধরে প্রকাশ্যে ৩ যুবককে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় শ্রী সুজন ঘোষ (২৮)কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। সুজন ঘোষ ছাতিয়ান গ্রামের সুরেন্দ্রনাথ ঘোষের ছেলে। আহত সুমন কুমার ঘোষ ও জয় ঘোষকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার বেলা ১২টায় শ্রী সুজন ঘোষ তার মোটরসাইকেল নিয়ে ছাতিয়ানগ্রাম বাজারে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় পরাগ নামের এক যুবক অতর্কিতে সুজনকে উপুযোপুরি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় তার চিৎকারে অপর দুই যুবক এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাত করে পরাগ পালিয়ে যায়।
পূর্বশক্রতার জেরধরে এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে স্থানীয় ওয়ার্ডের সদস্য শ্রী সুদেব জানিয়েছেন।
ইত্তেফাক/এএন
