নওগাঁর রাণীনগর উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ী বাজার থেকে তাদের আটক করা হয়।
সোমবার বিকেলে ৩টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন প্রকারের ধারালো ৬টি হাঁসুয়া, একটি তালা, রড কাটা অস্ত্র উদ্ধার এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আকট ব্যক্তিরা হলো, বগুড়া জেলার শিবগঞ্জ থানার মৃত মনির উদ্দিনের ছেলে খলিল খাঁ (২৪), জালাল মোল্লার ছেলে জুয়েল মোল্লা (২৩), জহুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২) ও নুরুল ইসলামের ছেলে নাজমুল হক (৩৬), গাবতলী থানার মৃত আব্দুল জলিলের ছেলে ময়েন মন্ডল (২৬) ও মৃত আনসার আলীর ছেলে আরিফ পাইকার (২৪), আদমদীঘি থানার মৃত আলাউদ্দিনের ছেলে মানিক সাকিদার (২৬) ও রাব্বানি সাকিদার (২৪)।
পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাত আড়াইটার দিকে ডাকাতরা উপজেলার বগারবাড়ী বাজারে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে উপজেলার আবাদপুকুর এলাকায় ডাকাতি করার উদ্যেশ্য ছিল তাদের।
এ ঘটনায় থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএন
