কমলনগরে বাসের চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৯:০০

লক্ষ্মীপুরের কমলনগরে বাসের চাপায় তাহিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টায় আন্ধারঘর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। মিশু চর জাঙ্গালীয়া গ্রামের আবুল কাশেম খোকনের মেয়ে।

 
স্থানীয়ারা জানায়, রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা মিশু পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলে মিশুর মৃত্যু হয়।
 
কমলনগর থানার এসআই মো: রফিক মিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএন