সরিষাবাড়ীতে কলেজ ছাত্র খুন

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৯:১০

জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামে পারিবারিক কলহের জের ধরে শিপন (২০) নামে এক কলেজের  ছাত্র  খুন হয়েছে। শিপন ওই গ্রামের আব্দুল মোতালেব ওরফে ছকু মুন্সীর ছেলে।

 
গত রবিবার সন্ধ্যায় তার পালক পিতা আঃ ছালামের ঘরে ভাত খাওয়ার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতরভাবে আহত হয়। আশংকাজনক অবস্থায় শিপনকে সরিষাবাড়ী হাসাপতালে নেওয়ার পথে সে মারা যায়।
 
রবিবার রাতে নিহত শিপনের পালিত মা ছাহেরা বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। আজ সোমবার সকালে নিহত শিপনের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
 
জানা যায়, শিপন মিয়া পালক পিতার ঘরে ভাত খাওয়ার সময় পাশের ঘরের প্রতিপক্ষ দুলাল মিয়া তার ছেলে বাবলু ,ইমরান, জুয়েল, মীর বাবু একযোগে শিপনের উপর আক্রমণ করে। এ সময় শিপনের পালক মা ও পালক বাবা আব্দুস ছালাম বাধা দিতে গেলে তারাও আহত ও রক্তাক্ত জখম হয়।
 
পালক মা সাহেরা বেগম অভিযোগ করেন, দুলালের পুত্র বাবলু ধারালো ছুরি দিয়ে শিপনের বুকে আঘাত করলে সে মারাত্মকভাবে আহত হয়।
 
শিপনের বন্ধুরা জানায়, শিপন ২০১৫ সালে এসএইচসি পাশ করে ঢাকা চলে যায়, নিহত হওয়ার ২ দিন আগে শিপন ঢাকা থেকে বাড়ি আসে।
 
সরিষাবাড়ী থানার এসআই আঃ মজিদ জানান, ঘটনার সত্যতা যাছাইয়ের জন্য শিপনের পালক মা সাহেরা বেগমকে জিঞ্জাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
 
গতকাল সোমবার শিপনের বাবা আঃ মোতালেব ও ছকু মুন্সী বাদী হয়ে সরিষাবাড়ী থানায় বাবলুকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে একটি খুন মামলা দায়ের করে।
 
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল উদ্দিন ( ওসি) ঘঠনা সত্যতা স্বীকার করে বলেন, আসামীরা সবাই পলাতক। তাদের বাড়িঘর তালাবদ্ধ। তবে তাদের অতিসত্বর প্রেফতার করা হবে।
 

ইত্তেফাক/এএন