অলিম্পিক ইতিহাসের অন্যতম সেরা সাঁতারু মার্কিন অ্যাথলেট রায়ান লোচেতকে ছেড়ে যাচ্ছে তার স্পন্সররা। ছেড়ে যাওয়া চার স্পন্সরের মধ্যে রয়েছে সুইমস্যুট কোম্পানি স্পিডো এবং ফ্যাশন ব্র্যান্ড র্যালফ লরেন।
এর আগে স্কিন কেয়ার ফার্ম সিনেরন ক্যান্ডেলা এবং জাপানি কোম্পানি এয়ারওয়েভ।
স্পিডোর সরে যাওয়াতে লোচেত বলেন, ‘আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই। এতদিন আমার সঙ্গে থাকার জন্য আমি কৃতজ্ঞ।’ রিওতে তিনিসহ চার অ্যাথলেট হয়রানির শিকার হন বলে দাবি করেন লোচেত। কিন্তু পরে অনুসন্ধানে বেরিয়ে আসে যে তারা মিথ্যে বলেছিলেন। এজন্য লোচেত সবার কাছে ক্ষমাও চান। তবে খুব একটা লাভ হয়নি।
তার বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এখন ছেড়ে যাচ্ছে স্পন্সররাও। অলিম্পিকে ১২ বার স্বর্ণজয়ী লোচেত স্পন্সর প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা আয় করেছেন। বিবিসি
