পুরনো হাই-এন্ড ফোন সাশ্রয়ে বিক্রি করবে স্যামসাং

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১০:৫১
আগামী বছরের শুরু থেকে প্রিমিয়াম স্মার্টফোনের ব্যবহৃত সংস্করণ বাজারে ছাড়তে পারে স্যমসাং। দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি এমন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
 
সূত্রের খবরে প্রকাশ, প্রতি বছরই বিশ্বের বেশ কিছু দেশের ব্যবহারকারীরা পুরনো হাই-এন্ড ফোন ফিরিয়ে দেন স্যামসাংকে। ওই সব ফোনই পুনরায় ব্যবহারযোগ্য করে স্বল্পমূল্যে বিক্রি করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে স্যামসাং কর্তৃপক্ষ।
 
বিকাশমান অর্থনীতির দেশগুলোয় পুরনো আইফোন বিক্রি করে থাকে অ্যাপলও। এবার ওই সব দেশগুলোয় নিজের অবস্থান আরো শক্তিশালী করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে স্যামসাং।
 
তবে এ ব্যাপারে স্যামসাংয়ের মুখপাত্ররা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।