মধুখালীতে গাঁজা-ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৫:৪৪
ফরিদপুরের মধুখালীতে আধা কেজি গাঁজা ও ১১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। এদের নামে পৃথক ভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধুখালী থানায় মামলা হয়েছে।
 
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, আজ মঙ্গলবার সকালে এস আই আ. রব ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজার এলাকা থেকে উদ্দেশ্যেহীন ভাবে ঘুরতে থাকা এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে। তার নাম আ. রশিদ আলী (৪৭), পিতার নাম মৃত. উসমান আলী, বাড়ী মেহেরপুর জেলার গাংনী থানার রামকৃষ্ণপুর এলাকায়। অপর দিকে এস আই আইয়ুব আলী মঙ্গলবার সকালে উপজেলা ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া এলাকায় মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী (এস এম পরিবহন ঢাকা মেট্রো ব-১৪-৬৭২৯) গাড়িতে তল্লাশি চালিয়ে মো. সবুজ শেখ (৩০) নামে এক যাত্রীর কাছ থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তার পিতার নাম খলিল শেখ। বাড়ী মেহেরপুর জেলার মুজিব নগর এলাকায়।  
 
 
 
ইত্তেফাক/এমআই