যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে ছড়াতে পারে জিকা ভাইরাস

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৭:২৮
যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর মিয়ামিতে জিকা ভাইরাস বহনকারী মশার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, উপকূলীয় এলাকায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।
 
পর্যটকদের কাছে জনপ্রিয় মিয়ামি বিচে গেল সপ্তাহে জিকা ভাইরাস বহনকারী মশার উপস্থিতি নিশ্চিত হয় স্বাস্থ্য কর্মকর্তারা।
 
উপকূলীয় প্রদেশ লুইজিয়ানা ও টেক্সাসে জিকা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেখান থেকে গোটা যুক্তরাষ্ট্রে জিকা ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে ফ্লোরিডায় পাঁচজন রোগীর দেহে জিকা ভাইরাস সনাক্ত করা হয়েছে।
 
শুক্রবার ফ্লোরিডার গভর্নর রিক স্কট সেখানে পাঁচ জনের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, মিয়ামি বিচেই তারা জিকা সংক্রমণে পড়েছেন।
 
জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দেহে তেমন কোনও সমস্যা না হলেও গর্ভাবস্থায় কোনও নারী জিকা ভাইরাসে আক্রান্ত হলে অপরিণত মস্তিষ্কের শিশু জন্ম হতে পারে। -রয়টার্স
 
ইত্তেফাক/এমএএস