জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৭:৪০
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শিগগিরই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে দেশকে কলংকমুক্ত করা হবে।
তিনি বলেন, সেই সঙ্গে জামায়াতের সকল সম্পদ বাজেয়াপ্ত করে তা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের মধ্যে বণ্টন করে দেয়া হবে।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে পাবলিক লাইব্রেরির সেমিনার হলে এ সভার আয়োজন করে শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন।
তিনি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি কাজী রোজী এমপি। সভাপতিত্ব করেন আয়োজক ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ মো. সুজাউল করিম বাবুল।
 
জঙ্গি হামলায় নিহতসহ ৭৫ পরবর্তী সময়ে দেশে যত ধরনের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তার বিচারের লক্ষ্যে ট্রুথ কমিশন গঠন করা হবে উল্লেখ করে মোজম্মেল হক বলেন, কাউকেই রেহাই দেয়া হবে না। সব হত্যাকাণ্ডের বিচার করা হবে।
 
জঙ্গিবাদ নির্মূলে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, কঠোর হস্তে জঙ্গিবাদ দমন করা হবে। এ ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাসস।
 
 
ইত্তেফাক/এমআই