শাহজালালে ২৬২ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৫:১২
 
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার দুপুরে এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ওই সিগারেট জব্দ করা হয়েছে। 
 
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, সিগারেটগুলো ২৬২ কার্টনে তিনটি ব্যাগ থেকে উদ্ধার করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ির মো. জাহাঙ্গীর আলম কিউআর ৬৩৬ যোগে ঢাকায় আসেন। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু প্রথমে তিনি অস্বীকার করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে এবং কাস্টমস হলের ৪ নম্বর বেল্ট এরিয়া থেকে ব্যাগগুলো উদ্ধার করা হয়। 
 
 
ইত্তেফাক/কেকে