ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির এএল, এপি, বি, সি এবং ডি ইউনিটের মেধা তালিকা হতে ভর্তি সাক্ষাত্কার আগামী ৩ ও ৪ ডিসেম্বর এবং অপেক্ষমান তালিকা হতে ভর্তি সাক্ষাত্কার আগামী ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর জানান, মেধা ক্রমানুসারে শিক্ষার্থীদের সাক্ষাত্কার গ্রহণের মাধ্যমে কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই-বাছাই-এর পর ভর্তি করানো হবে। কোটা তালিকা হতে ভর্তি সাক্ষাত্কার এ, এল, এপি ও বি ইউনিটের ১৭ ডিসেম্বর, সি ইউনিটের ১৮ ডিসেম্বর এবং ডি ইউনিটের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তির জন্য প্রদেয় ফি ও আনুষঙ্গিক মোট ব্যয় বি ও এপি ইউনিটের ক্ষেত্রে ১৫ হাজার ৫৪০ টাকা এবং এএল, সি ও ডি ইউনিটের ক্ষেত্রে ১৫ হাজার ২৯০ টাকা। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)-ভর্তির নির্দেশিকা থেকে জানা যাবে।
পদত্যাগ করলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদমান
অবশেষে পদত্যাগ করেন ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয়। তাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাক্ষরিত অভিযোগপত্র প্রদান এবং বিভাগে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১১টায় উপাচার্যের সঙ্গে দেখা করে অভিযুক্ত শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি জানান সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
