লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রলার মালিকের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২০:৩৬
নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে রমিজ (৩৩) নামে এক ট্রলার মালিকের মৃত্যু হয়েছে।
 
বুধবার দুপুরে বড়দিয়া মধুমতি নদীর তীরে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, লোহাগাড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের রমিজ  তার নিজের ট্রলার মেরামত  করছিলেন।  এ সময়  তিনি এবং কালিয়া উপজেলার পারবিষ্ণুপুরের ট্রলার শ্রমিক ইয়াসিন (১৬) বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনকে দ্রুত কালিয়া হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমিজকে মৃত ঘোষণা করেন।
 
 
 
ইত্তেফাক/ইউবি