লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানদের শপথ

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২০:৪৪
নড়াইলের লোহাগড়া উপজেলার ৬ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য এবং সংরক্ষিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাস হেলাল মাহমুদ শরীফ শপথ বাক্য পাঠ করান। এ সময় জেলা পরিষদ প্রশাসক সুবাস বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
 
শপথগ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- নলদী ইউনিয়নের আবুল কালাম আজাদ মিয়া, নোয়াগ্রাম ইউনিয়নের জাহিদুল ইসলাম কালু, লাহুড়িয়া ইউনিয়নের দাউদ হোসেন, কোটাকোল ইউনিয়নের বিএম হিমায়েত হোসেন, লোহাগড়া ইউনিয়নের নজরুল শিকদার ও লক্ষ্মীপাশা ইউনিয়নের কাজী বনি আমীন।
 
 
ইত্তেফাক/ইউবি