পোরশায় অস্ত্র-গুলিসহ আটক ১

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২২:০৪
নওগাঁর পোরশায় পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ মো: হানিফ (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব
 
বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো: হানিফ নিয়ামতপুর উপজেলার রসুলপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
 
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিও মেজর আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঙ্গুরিয়া বাজার থেকে মো: হানিফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি