বান্দরবান থেকে আরাকান আর্মির তিন সদস্যসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার বিকালে থানচি উপজেলার বলিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- হ্লামং মারমা, ওয়াই মারমা, এমজিএমজি, নোয়াং নোয়াং, ক্যয়থান, মাংচ, মো. আলমগীর, রনি বড়ুয়া, ও জুনিয়া বম।
বান্দরবান ব্রিগেডের জিটুআই মেজর মেহেদি বলেন, থানচি উপজেলার বলিপাড়া যাওয়ার পথে একটি গাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ ওষুধ, মোবাইল সেট, টিভি, জলপাই রঙের পোশাক উদ্ধার করা হয়। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
