কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ০৮:৫৪
 
কুমিল্লার সদরে হারুন (৪৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় গোমতী নদীর ব্রিজের উপর থেকে হারুনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। 
 
নিহত হারুন নগরীর টিক্কাচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
 
কোতয়ালী থানার ইন্সপেক্টর সালাউদ্দিন জানান, লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) মর্গে পাঠানো হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে