আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। তবে এখনো পর্যন্ত কেউ হামলার দায়ভার স্বীকার করেনি।
বৃহস্পতিবার সকালে পুলিশ জানায়, হামলাকারী দুজনকেই গুলি করে হত্যা করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
কাবুল পুলিশ প্রধান আবদুল রহমান রাহিমি জানান, ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাতশ’ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হামলায় কয়েকজন বিদেশি শিক্ষকও আহত হন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অধিদফতরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো জানান, কোনো মার্কিনি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে এবং ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। রয়টার্স
ইত্তেফাক/এমএইচ
