টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১২:৩৮
 
টেকনাফের নেটংপাড়া এলাকার কেওড়া বাগান থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টহলদল টেকনাফের নেটংপাড়া এলাকায় নাফ নদীর পাশে কেওড়া বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা বহনকারী দুই ব্যক্তিকে ধাওয়া করলে তারা ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
 
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানা গেছে। এগুলো ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে যা পরবর্তীতে ধ্বংস করা হবে জানিয়েছে বিজিবি।  
 
 
ইত্তেফাক/কেকে