'পোকেমন গো' খেলতে গিয়ে নারীকে গাড়ি চাপা, নিহত ১

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৪:৪৪
 
'পোকেমন গো' খেলতে গিয়ে রাস্তায় নজর না রাখায় ২ নারীকে চাপা দিয়েছে এক গাড়ি চালক। জাপানের তকুশিমা শহরে মঙ্গলবার হওয়া এই ঘটনায় ৩৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন অপর নারী। এ ঘটনায় গাড়ি চালককে গ্রেফতার করা হলে সে বিষয়টি স্বীকার করে বলে জানায় পুলিশ।
 
এদিকে এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে এই গেমটির নির্মাতা নিয়ানটিক। এই গেম খেলার সময় কোন চলতি গাড়িতে থাকলে গেম প্রতিষ্ঠানের পক্ষ থেকে সতর্ক বার্তা প্রদান করা হয়।
 
উল্লেখ্য, জুলাই মাসে 'পোকেমন গো' নামের স্মার্টফোনের গেমসটি বাজারে আসার পর থেকে বিশ্ব জুরে চলছে তীব্র আলোচনা। এই গেম খেলতে গিয়ে এখন পর্যন্ত বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। তবে গেমটি খেলতে গিয়ে কারো নিহত হাওয়ার ঘটনা জাপানে প্রথমবারের মত ঘটল। বিবিসি।