ঝিনাইদহের দুই উপজেলায় পৃথক তিনটি ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, জেলার কালিগঞ্জ উপজেলার পাশপাতিলা গ্রামের মনিরুল ইসলামের চার বছরের শিশু ছেলে সায়েমকে বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। সে বৃহস্পতিবার ভোরে মারা যায়।
অন্যদিকে উপজেলার ভুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের মাসুদ আলীর চার বছরের শিশু ছেলে সাজ্জাদ বুধবার রাত আটটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে মারা যায়। বৃহস্পতিবার ভোরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উভয় ঘটনায় কালীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার জেলার শৈলকুপা উপজেলায় পুকুরে পড়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।
উভয় থানা পুলিশ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
