খালেদার ভুলে বিএনপি গণবিচ্ছিন্ন: নাসিম

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৯:৩২
 
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার ভুলের কারণে বিএনপি আজ গণবিচ্ছিন্ন। দলটির ভিতরেও আজ বিদ্রোহ। তাঁর ভুলেই দলটি ছিন্ন বিচ্ছিন্ন হতে চলেছে।
 
বৃহস্পতিবার কমলাপুরে বিআরটিসি বাস ডিপোতে বিআরটিসি শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়াই পঁচাত্তরের ১৫ আগস্টের বেনিফিশিয়ারি। তাঁরাই বঙ্গবন্ধুর খুনীদের রক্ষায় ইনডেমনিটি আইন ধারণ করেছিলেন। শুধু তাই নয়, খুনীদের চাকরি দিয়ে বিদেশে পুনর্বাসনও করা হয়। খালেদা জিয়াই ঘাতকদের সংসদে বসিয়েছিল।
ইত্তেফাক/এএম।