চট্টগ্রামে দুই ভাইয়ের লাশ উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ২২:১০
চট্টগ্রামের আমবাগান এলাকার একটি বস্তি থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তির একটি কক্ষ থেকে কামরুল ইসলাম (৩৪) ও নুরুল আবছার লাকীর (৩১) লাশ উদ্ধার করা হয়।
 
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘ঘরে মধ্যে দুজনের লাশ পড়ে থাকতে দেখে বস্তির লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ দুটি  উদ্ধার করে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে তাদের মুখে ফেনা দেখা গেছে।’
 
তিনি আরো বলেন, কামরুল ইসলাম ও নুরুল আবছার  কুমিল্লার লাকসাম উপজেলার লেদু মিয়ার ছেলে। তারা পেশায় দিনমজুর ছিলেন। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।
 
 
ইত্তেফাক/ইউবি