‘মাস্টার মাইন্ডদের যেকোনো সময় গ্রেফতার’

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৪:১৬
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, 'রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার সঙ্গে জড়িত মাস্টার মাইন্ডদের চিহ্নিত করা হয়েছে। তাদের যেকোনো সময় গ্রেফতার করা হবে।' 
 
আজ শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রকাশনা’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
 
ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মিজানুর রহমান।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইফুজ্জামান শিখর, আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বক্তব্য রাখেন।
 
 
ইত্তেফাক/কেকে