আবারো ভূমিকম্পে মৃদুভাবে কেঁপে উঠল ইতালি। তবে এবারের মাত্রা আগেরবারের মতো ভয়াবহ ছিলোনা। রিখটার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭।
শুক্রবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির অ্যামাত্রিস শহর থেকে উত্তর-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
ইত্তেফাক/এমএইচ
