আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৫:৫৯
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সহিদুল ইসলাম (৪৮) কুমারি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
 
শুক্রবার দুপুরে আলমডাঙ্গা বাস টর্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌণে একটার দিকে সহিদুল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী সহিদুল নিহত হন।
 
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক সৈয়দ মাসনুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ