ত্রিশালে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৫:৫৮

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আব্দুছ ছালাম (৩৫) উপজেলার সাখুয়া ইউনিয়নের বীররামপুর গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে।
 
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার সাখুয়া ইউনিয়নের ফরাজী বাড়ি থেকে ছালাম পার্শ্ববতী দোকানে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আব্দুছ ছালামের মৃত্যু হয়।
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ

ইত্তেফাক/এএসমইউ