জিয়ানগরে বাস খাদে, আহত ১০

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৬:১০
 
জিয়ানগরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া থেকে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঝিনাইদাহ ব-২১ নম্বরের বাসটি পিরোজপুরের উদ্দেশে যাত্রা করে। দুপুর একটার দিকে উপজেলার চাড়াখালী গ্রামের মহুরী বাড়ি সংলগ্ন এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হয়। বাসটি উদ্ধারের জন্য এলাকাবাসী ও পিরোজপুরের ফায়ার সার্ভিস কাজ করছে।

ইত্তেফাক/এএম।