সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস উদ্বোধন

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৬:২৪
 
সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। ইউজিসি অনুমোদিত ১৪৭/আই, গ্রিন রোড ক্যাম্পাসটি ২৪ আগস্ট উদ্বোধন করা হয়।
 
ইউনিভার্সিটিটি প্রাথমিকভাবে ২৯/১, কাওরানবাজার, ৭১ কাওরানবাজার এবং জ-১৪৬ ওয়ারলেজ গেট মহাখালীসহ তিনটি অনুমোদিত ভবন নিয়ে ২০১৩ সালে পাঠদান কার্যক্রম শুরু করেন। দুই বছর পরে ২৯/১, কাওরানবাজার ও ৭১ কাওরান বাজার ভবন দুটির পরিবর্তে ইউজিসি কর্তৃক নতুন অনুমোদনকৃত ভবন ১৪৭/আই, গ্রিন রোড ক্যাম্পাসটির অনুমোদন দেন। যার ধারাবাহিকতায় গত ২৪ আগষ্ট সোনারগাঁও ইউনিভার্সিটির উন্নয়ন কর্মসূচি, মতবিনিময় সভা ও নতুন ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সোনারগাঁও ইউনিভার্সিটিট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সদস্য। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ নজরুল ইসলাম বাবু, মাননীয় সংসদ সদস্য ও সোনারগাঁও ইউনিভার্সিটি  ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সদস্য ও ডা. সায়মা আফরোজ ইভা, সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান সোনারগাঁও ইউনিভার্সিটি ট্রাস্টড।