নাটোরের বড়াইগ্রাম পৌর ছাত্রলীগের নেতা কাওসার আলম অপুকে (২৮) বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। আটক অপু উপজেলার লক্ষীকোল মহল্লার আব্দুল মান্নানের ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) এমরান হোসেন জানান, তার নামে মারপিটসহ কয়েকটি মামলা রয়েছে। শুক্রবার কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
