ব্যবহারকারীদের ফোন নম্বর ফেসবুককে দেবে হোয়াটসঅ্যাপ

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ০৯:১৪
এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন নম্বর ব্যবহার করতে পারবে ফেসবুক। শিগগিরই এমন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে ফেসবুকের পক্ষ থেকে।
 
২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় মার্ক জাকারবার্গের কোম্পানি। তারপর এই প্রথমবার মেসেজিং অ্যাপটির পলিসিতে বড়সড় বদল আনতে চলেছে ফেসবুক। 
 
নতুন পলিসিতে ফেসবুক ইচ্ছেমতো হোয়াটসঅ্যাপের নম্বরের তথ্য ব্যবহার করতে পারবে। তবে, ব্যবহারকারীদের অন্যান্য তথ্য শেয়ারের ক্ষেত্রে এই পলিসি গ্রাহ্য হবে না বলেই জানা গেছে।
 
ফেসবুক ও হোয়াটসঅ্যাপ দুই প্রতিষ্ঠানেরই দাবি, নতুন এই পরিবর্তনের ফলে কোনও গ্রাহকের তথ্যই ফাঁস হবে না। শুধু নম্বরটি ফেসবুক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তবে হোয়াটসঅ্যাপ আগের মতোই ‘অ্যাড ফ্রি’ থাকবে বলেই জানা গেছে।
 
এর ফলে মেসেজিং অ্যাপ ও সোশ্যাল সাইট এই দুটির ক্ষেত্রেই পরিকাঠামোগত উন্নয়ন হবে এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যাও অনেক কমবে বলেও হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছেন।
 
ইত্তেফাক/এএম