তিউনিশিয়ায় চলমান আর্থ-সামাজিক সঙ্কট মোকাবেলায় ঐকমত্য সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। শুক্রবার ইউসুফ চাহেদের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
এই সিদ্ধান্তের পক্ষে ১৬৭ টি ভোট পড়ে। বিপক্ষে ভোট দেন ২২টি। ৪০ বছর বয়সী ইউসুফ চাহেদ দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে এত কম বয়সী প্রধানমন্ত্রী দেখেনি দেশটির জনগণ। এএফপি
ইত্তেফাক/এমএইচ
