ফিলিপাইনে পুলিশ অভিযানে ১২ জঙ্গি নিহত

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৩:৩১
ফিলিপাইনে পুলিশি অভিযানে ১২ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। নিহতদের মধ্যে আবু সায়াফ গ্রুপের(এএসজি) কমান্ডার মোহাম্মদ সাইদও ছিলো বলে দাবি করে তারা।
 
তবে শনিবার এএসজি গ্রুপ থেকে জানানো হয় মোহাম্মদ সাইদ মারা যাননি। তবে ১২ জন নিহতের কথা নিশ্চিত করেছে তারা। এএসজির মুখপাত্র আবু রামি বলেন, আমাদের ১২ জন সেনা নিহত হয়েছেন। তবে মোহাম্মদ সাইদ জীবিত।  
 
দেশটির সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তা আরনেল দেলা ভেগা জানান, প্রায় ১৪ ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এতে ১৭ সেনা সদস্য আহত হয়েছেন। এশিয়ান করেসপনডেন্ট
 
ইত্তেফাক/এমএইচ