হয়রানি রুখবেই টুইটার

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৫:৪৭
ক্রমবর্ধমান হয়রানি সমস্যা রোধে ব্যবহারকারীদের সাহায্য করতে পারে এমন এক নতুন টুল বানাচ্ছে টুইটার।
 
ব্লুমবার্গের প্রতিবেদন মতে, নতুন একটি ফিচার বানাচ্ছে টুইটার, যা অবমাননাকর কি-ওয়ার্ড ব্লক করার সেবা দেবে ব্যবহারকারীদের।
 
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ আরও জানিয়েছে, বিগত প্রায় বছর খানেক যাবত অবমাননাকর শব্দ ব্লকের ধারণা নিয়ে আলোচনা করে যাচ্ছে টুইটার। তবে এখনো স্পষ্ট নয় যে, নতুন ফিচারটি কবে প্রকাশ্যে আসবে।
 
এর আগেও হয়রানি রোধে নানা উদ্যোগ নিয়েছে টুইটার। তাতে অল্প-বিস্তর সুফল পাওয়া গেলেও সমূলে হয়রানি রোধ করা যায়নি।
 
ইত্তেফাক/এএম