সিরিয়া যুদ্ধে প্রথমবারের মতো একজন তুর্কি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। কুর্দি সেনাদের নিক্ষেপ করা রকেট হামলায় ওই সেনা নিহত হয়। কুর্দিদের দাবি, তাদের নিক্ষেপ করা রকেটে তিনটি ট্যাংক বিধ্বস্ত হয়েছে।
ওই হামলায় আহত হয়েছে আরো তিনজন সেনা। কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) নিয়ন্ত্রিত এলাকা থেকে নিক্ষিপ্ত রকেটের আঘাতে এসব তুর্কি সেনা হতাহত হয়।
পিওয়াইডি রাজনৈতিকভাবে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সহযোগী সংগঠন হিসেবে পরিচিত। তুরস্কে পিকেকে এবং তার সহযোগী সংগঠন নিষিদ্ধ।
এর আগে গত ২৪ আগস্ট ২০১৬ বুধবার সিরিয়ায় আইএস এবং কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে আঙ্কারা। শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে আরও ছয়টি ট্যাংক পাঠায় তুরস্ক। এরইমধ্যে সেখানে ৫০টি ট্যাংক ও ৩৮০ জন তুর্কি সেনা মোতায়েন রয়েছে। তবে অভিযান শুরুর পর এই প্রথম সিরিয়ায় কোনও তুর্কি সেনার প্রাণহানির ঘটনা ঘটলো। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
