ঠাকুরগাঁওয়ে জঙ্গিবাদ বিরোধী মিছিল ও মানবন্ধন

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৪:১২
 
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির আয়োজনে জঙ্গিবাদ বিরোধী মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঠাকুরগাঁও শহরের জর্জ কোর্ট চত্বর থেকে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আইনজীবী  সমিতির সভাপতি অ্যাড. তোজাম্মেল হক মঞ্জু , সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হামিদ প্রমুখ।
 
মানববন্ধন চলাকালে বক্তারা জানান, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন ঠাই নেই। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সমাজের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এ জাতীয় সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড প্রতিহত করবেই।
 
ইত্তেফাক/আরএ