সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়াদুল কাদের বলেছেন, জঙ্গীবাদের মতো মাদকও ভয়াবহ। যা অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের সব অঞ্চলে। এভাবে মাদক ছড়িয়ে পড়লে ছাত্র রাজনীতি বলতে কিছুই থাকবেনা। তাই জঙ্গীবাদের মত মাদক নিমূর্লেও গুরুত্ব দিতে হবে।
রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পরিবার সৎ ও মেধার রাজনীতি করছে। ৭৫ এর পরে বঙ্গবন্ধুর মৃত্যুর পর তার কোন সঞ্চিত সম্পদ পাওয়া যায়নি। এখনো বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা দেশে ও বিদেশে মেধার সাক্ষর রেখে চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহামান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলের সঞ্চলানায় আলোচনায় সভায় আরো উপস্থিত ছিলেন, জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
ইত্তেফাক/এমআই
