আগামী জানুয়ারিতে কেরাণীগঞ্জে নতুন হল পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাতে এক বিবৃতিতে একথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে এক হাজার ছাত্রের জন্য এই হল নির্মাণে থার্মেক্স গ্রুপের সঙ্গে ঈদের পর আনুষ্ঠানিক চুক্তি হবে।
গত সপ্তাহে উপাচার্য মীজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত কেরাণীগঞ্জে ১০ তলা হলের নির্মাণকাজে গতি বাড়ার কথা জানিয়েছিলেন।
কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর গত সাত বছর ধরে হলের দাবি জানিয়ে এলেও তা পায়নি পুরান ঢাকার এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এর মধ্যে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার পর ওই স্থানটি হলের জন্য চেয়ে রাজপথে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয় বেশ কয়েকবার।
শিক্ষার্থীদের এ আন্দোলনের মধ্যেই সোমবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও থার্মেক্স গ্রুপের মধ্যে হল নির্মাণ নিয়ে বৈঠক হয়।
ই্ত্তেফাক/এমএইচ
