নরওয়েতে বজ্রপাতে তিন শতাধিক হরিণের মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৩:২৮
নরওয়ের হার্ডেনজিভিডা ন্যাশনাল পার্কে বজ্রপাতে তিন শতাধিকেরও বেশি বলগা হরিণ মারা গেছে।  শুক্রবার এ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ৭০টি বাচ্চা হরিণসহ অন্তত ৩২৩টি বলগা হরিণ মারা যায়। 
 
মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
 
নরওয়ের পরিবেশ বিষয়ক কর্মকর্তা জরতান জানান, শুক্রবার স্থানটিতে বেশ কয়েকটি বজ্রপাতের শব্দ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে বজ্রপাতের সময় হরিণগুলো একত্রিত হয়েছিল। তাই একই সঙ্গে এতোগুলো হরিণ মারা যায়।
 
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মৃত হরিণগুলো একই স্থানে পড়ে রয়েছে।
 
ইত্তেফাক/এমএইচ