নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি অটো রাইস মিলের বেল্ট ছিঁড়ে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম গোলজার হোসেন।
সোমবার দুপুরে উপজেলার কামারপুকুর এলাকার বড়াইবাড়িতে অবস্থিত আফজাল অটো রাইস মিলে প্রতিদিনের মতো কাজ করতে আসেন একই ইউনিয়নের নিজবাড়ি গ্রামের মনোয়ারা বেগম। কাজ করার সময় হঠাৎ মিলের বেল্টটি ছিঁড়ে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন। এর কিছুক্ষণ পরই মনোয়ারা মারা যান।
ইউপি চেয়ারম্যান রেজাউল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
