‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ জঙ্গির লাশ কেউ নেয়নি

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৭:৫৩
বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার বদর মামা ওরফে খালেদসহ দুই জঙ্গির লাশ নিতে আসেনি কেউ। 
 
লাশ দুটি মঙ্গলবার বিকেল পর্যন্ত বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।  
 
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) গাজিউর রহমান জানান, লাশ নেয়ার জন্য নিহতদের পরিবারের পক্ষ মঙ্গলবার বিকেল পর্যন্ত পুলিশের কাছে আবেদন করা হয়নি। কেউ আবেদন না করলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
 
ইত্তেফাক/ইউবি