অস্ট্রেলিয়ায় একটি ছাত্রাবাসে ছুরিকাঘাতে নিহত এক নারীকে বাঁচাতে গিয়ে আহত ব্রিটিশ নাগরিক টমাস জ্যাকসনের মৃত্যু হয়েছে। কুইন্সল্যান্ড পুলিশ এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে একটি ছাত্রাবাসে ছুরি হামলায় নিহত হন মিয়া আইলিফ-চাং (২১)। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন ব্রিটেনের চেশায়ারের কংলেটনের বাসিন্দা টমাস জ্যাকসন (৩০)। এরপর ফরাসি নাগরিক ইসমাইল আয়াদের (২৯) বিরুদ্ধে আইলিফ-চাংকে হত্যা ও জ্যাকসনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
পুলিশ এখন বলছে, তার বিরুদ্ধে এখন জ্যাকসন হত্যারও অভিযোগ আনা হবে।
জ্যাকসনের বাবা লেস বলেন, ‘আমরা শোকাহত। আমাদের প্রাণপ্রিয় টম আমাদের ছেড়ে চলে গেছে এবং বিশ্ব একটি নিকৃষ্ট এলাকা।’ কুইন্সল্যান্ড পুলিশের এক মুখপাত্র জানান, টাউন্সভিল হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, হামলার ঘটনার তদন্ত চলছে। তবে আগামী ২৮ অক্টোবর আয়াতকে টাউন্সভিল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলা হবে। -এএফপি
ইত্তেফাক/এমএএস
